রাগ করে না ওরে আমার --
- সুদীপ তন্তুবায় নীল
রাগ করে না ওরে আমার গলের স্বপ্নমালা
প্রেম চাইতে দিলি রে তুই হাজার দুঃখ জ্বালা ।
কিসের লাগি এই অভিমান বল না অভিমানী ?
তুই যে আমার গভীর রাতে স্বপ্নফুলের দানি ।
কোন সুদূরে পাষানপুরে যাবি আমায় ছেড়ে ?
স্বপ্নআশা ভালোবাসা নিস না রে তুই কেড়ে ।
অভিমানে যাস রে যদি চক্ষু দুটি বুজে
ফিরে এসে তোর প্রিয়কে পাবি না আর খুঁজে ।
নিজের ভুলে কাঁদবি সেদিন দুটি চোখের জলে
তখন আমি ঘুমোবো রে ধরিত্রী মা'র কোলে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।